1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের দোয়া ও ইফতার অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) শিল্পকলা একাডেমি (২য় তলা) হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার আহবায়ক মোছা. শরিফা বেগম শিউলী সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রবিন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজে অসংগতি গুলোকে তুলে ধরতে হবে। সবাইকে দেশের স্বার্থে কাজ করা উচিত। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করতে চাই।

এ সময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন তিনি জানান, সাংবাদিক সংগঠনে শুধু সাংবাদিকরাই থাকবে অন্য কোন ব্যক্তি নয়। যারা সংগঠন করতে ইচ্ছুক তারা অবশ্যই সাংবাদিকতা পাশাপাশি সংগঠনকে গুরুত্ব দিতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রী যাদব চন্দ্র রায়, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলার সভাপতি আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, বিজয় টিভি রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিন রংপুর জেলা প্রতিনিধি এসএম জাকির হোসাইন, ডেইলি অবজারভার রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনী, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি আফরিনা আলম, প্রথম খবর এর স্টাফ রিপোর্টার আপেল মিয়া, দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি সাকিব উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর শাখার (প্রস্তাবিত) মাহফুজুর রহমান, আসাদুজ্জামান টিটু, আব্দুর রহিম, প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )