1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে পার্কের মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রংপুরে পার্কের মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথের উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

রংপুরে পূবালী ব্যাংকের পার্কের মোড়ে সেলফ সার্ভিস সেন্টার ইলেকট্রনিক বুথ রবিবার দুপুরে উদ্বোধন করেন। ‎রংপুরে ব্যাংকিং সেবায় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গ্রাহকগণকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি শাপলা চত্বর শাখার। ‎‎

এ সময় সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) এর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। ‎আরো উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটি, রংপুর এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাসেম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রক্টর, এবং অধ্যাপক ইলেক্ট্রনিক্স এন্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ড. মো. ফেরদৌস রহমান, বেরোবির সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. এটিএম জিন্নাতুল বাসার, ‎রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার ও এডিসি জোনাল ইনচার্জ মো. হুমায়ুন কবির, ‎পূবালী ব্যাংক পিএলসি, শাপলা চত্বর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মঈন উদ্দিন, রংপুর প্রধান শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আরিফ মাহমুদ, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. মুশফিক জামান,ধাপ শাখার ব্যবস্থাপক মো. গোলাম রব্বানীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গ্রাহকগণ। ‎উদ্বোধন শেষে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন বলেন, আমাদের কার্যক্রম গ্রাহকদের দরগোরায় পৌঁছেদিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আজকের সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) এর উদ্বোধন। এতে এই এলাকার লোককে বাড়তি টাকা খরচ করে আর টাকা উত্তোলনের জন্য বাইরে যেতে হবে না। এখান থেকেই ব্যাংকের সকল প্রকার সুবিধা নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )