1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

পীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে হলদিবাড়ি গ্রামের এরশাদ আলী সরকারের ছেলে নাফিজ উদ্দিন সরকার (১৬) তার নিজ বাড়ির পিছনে নিয়ে গিয়ে প্রতিবেশি রশিদ (ছদ্মনাম) এর শিশুকন্যা (ছদ্মনাম) রুবা আক্তার (৩) কে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণ করে।

এই ঘটনার পরদিন ১১ মার্চ বুধবার শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-১৬ তারিখ ১১/০৩/২৬। মামলার পর ওই দিনেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা সাংবাদিকদের জানান, ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আইনের সহিত সংঘর্ষে জড়িত অভিযুক্ত শিশুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )