1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে ২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ী জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ক্যাম্পের  বিজিবি সদস্যরা। ‎সোমবার (৩০ মার্চ) বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎​বিজিবি সূত্র জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ীর একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি ও একই দিনে সকাল ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথ ভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।
‎​অভিযান চলাকালীন সময়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়
‎​পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি ​স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি ​সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান ​প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়।
উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
এ প্রসঙ্গে ‎​লালমনিরহাট-১৫ বিজিবি  ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )