বৃহস্প্রতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে অবৈধভাবে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার।
জানা গেছে, ওই এলাকার মোহাম্মদ রিপন মিয়া কৃষি জমি নষ্ট করে অনুমোদন ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করার সংবাদ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার ঘটনাস্থলে যান। সেখানে ওই ব্যক্তি অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন করার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে কোন ব্যক্তি আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।