২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।
এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।





















