1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে জলবায়ু সচেতনতায় কমিউনিটি ফুটবল ম্যাচ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

উলিপু‌রে জলবায়ু সচেতনতায় কমিউনিটি ফুটবল ম্যাচ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন দেখেছেন
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা তরুণদের সম্পৃক্ততা ও মানসিক সক্ষমতা বাড়াতে  কমিউনিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপ‌জেলার ঐতিহ্যবাহী ধামশ্রেণী ফুটবল মাঠে আয়োজিত এ খেলায় অংশ নেয় স্থানীয় কিশোর ও যুবরা।
‘স্পিরিট প্রজেক্ট’ এর উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC), সুইজারল্যান্ড-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। টেরে ডেস হোমস (TDH), কুড়িগ্রামের কারিগরি সহায়তায় এবং স্থানীয় এনজিও ‘সলিডারিটি’, কুড়িগ্রামের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত বা ঝুঁকিতে থাকা পরিবারের ১২ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অন্তর্ভুক্ত করে তাদের সহনশীলতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি ধামশ্রেণী ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান দুলাল, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. হাজেরা বেগম লাকী, স্পিরিট প্রজেক্টের ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রশিদ, প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মিয়া, মোস্তাফিজার রহমান, ফিল্ড অফিসার সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাবেক খেলোয়াড়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )