1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে অভিযানে গাঁজা ও ইস্কাফ জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে অভিযানে গাঁজা ও ইস্কাফ জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজা ও ১১০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ও বালারহাট বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কাশিপুর বিওপির সদস্যরা উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাকারবারিদের ধাওয়া করে গাঁজা ও ইস্কাফ সিরাপ উদ্ধার করে। অন্যদিকে, একই রাতে বালারহাট বিওপির সদস্যরা নোয়াখালীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনক কিছু ব্যক্তিকে ধাওয়া করলে তারা মাদক ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪২ হাজার ৩৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য প্রায় ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )