1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফের বাড়ল সোনার দাম, ভরি কত? | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩ জন দেখেছেন
দেশের বাজারে সোনার দাম কমানোর মাত্র নয় ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে। সোনার দাম সকালে কমে যেখানে নেমেছিল, সন্ধ্যায় তা আবার বেড়ে সেখানে ফিরে গেছে।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে বিকেলে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে আজ সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। এতে চার দফায় মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছিল। টানা দাম কমার পর আবারও উল্টো পথে ঘুরে দাম বাড়ানো হলো।

 

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম কমে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট পর্যন্ত ওই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )