


নতুন নীতিমালায় বলা হয়েছে, অভিনয় বিভাগে শুধুমাত্র সেইসব চরিত্রই মনোনয়ন পাবে, যেগুলো বাস্তব মানুষ অভিনয় করেছেন এবং যার জন্য তাদের সম্মতি রয়েছে। কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চরিত্র বা প্রতিরূপ এই স্বীকৃতির বাইরে থাকবে।
এছাড়া চিত্রনাট্যের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চিত্রনাট্য অবশ্যই একজন মানুষের লেখা হতে হবে; কোনো স্বয়ংক্রিয় প্রোগ্রাম বা চ্যাটবটের তৈরি লেখা গ্রহণযোগ্য হবে না।
এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক একটি ঘটনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রয়াত অভিনেতা Val Kilmer-এর কৃত্রিম সংস্করণ একটি নতুন সিনেমার ট্রেইলারে দেখানো হয়, যা নিয়ে আলোচনা শুরু হয় চলচ্চিত্র অঙ্গনে। তার পরিবারের সম্মতিতে সংরক্ষিত ভিডিও ব্যবহার করে বিভিন্ন বয়সের ডিজিটাল রূপ তৈরি করা হয়েছিল।