1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার তবকপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউএনডিপি। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা জরুরি। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার পরিবেশ তৈরি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে পরিবারের দায়িত্ব রয়েছে। ঝরে পড়া রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক নুরবক্ত আলী, সাবেক ইউপি সদস্য এনামুল হক, অভিভাবক খাদিজা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে ত্রৈমাসিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্নপত্র ছাপানোর খরচ একজন অভিভাবক বহন করবেন, অন্যরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করবেন। শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা দূর, নিয়মিত উপস্থিতি নিশ্চিত, টিফিন ও ড্রেসে সমন্বয় এবং ক্লাস ফাঁকি রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )