1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরান যুদ্ধ বন্ধে চুক্তির খবরে কমে গেলো তেলের দাম | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ইরান যুদ্ধ বন্ধে চুক্তির খবরে কমে গেলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪১ জন দেখেছেন
ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির খবরে কমে গেছে তেলের দাম। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার ঊর্ধ্বগতি দেখা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৬ মে) জানিয়েছে, অপরিশোধিত ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে গেছে। যেখানে দিনের শুরুতে দাম ছিল ১০৮ ডলার।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সম্মত হতে পারে। এরপরই তেলের দামে পতন আর শেয়ারের দাম বেড়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময়ও আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৭০ ডলারের একটু বেশি। এখন দুই দেশের মধ্যে চুক্তির খবরে দাম কমলেও, আগের অবস্থায় যায়নি।

যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল উৎপাদন ব্যাপক হ্রাস পায়। এছাড়া ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহও বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ জ্বালানি সরবরাহ হয়। যেহেতু এটি প্রায় বন্ধ হয়ে আছে তাই বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

এক্সিওস সম্ভাব্য চুক্তির প্রতিবেদন প্রকাশ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান তাদের সঙ্গে শর্ত অনুযায়ী সমঝোতা না করে তাহলে আবারও বোমাবর্ষণ শুরু হবে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )