1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মানব পাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মানব পাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল।

যুক্তরাজ‍্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা–২০২৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা-ও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দেওয়া ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর অধীনে মানব পাচারে জড়িত ছিল।

বিশেষভাবে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাদের শোষণ করেছে।
কুপার আরো বলেন, এই প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধে সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )