1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার নুর ইসলামের শয়নকক্ষের খাটের নিচে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী নুর ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি বাড়াইতাড়ী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )