


হরমুজ ইস্যুতে ব্রিটেন ও ফ্রান্সকে রবিবার সতর্ক করেছে ইরান। ইরান বলেছে, হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হলে ‘চূড়ান্ত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ জানাবে তাদের সশস্ত্রবাহিনী। প্যারিস ও লন্ডন অঞ্চলটিতে জাহাজ পাঠানোর পর দেওয়া হলো এ সতর্কবার্তা।
উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক্সে লিখেছেন, ‘আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যুদ্ধকাল হোক বা শান্তিকাল, এই প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম একমাত্র দেশ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং এ ধরনের বিষয়ে কোনো দেশকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিশ্চিত হওয়ার পর হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন ও ফ্রান্স।