1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় ও হোম অফিস চালুর আহ্বান মোদির | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় ও হোম অফিস চালুর আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১ জন দেখেছেন

নিজ দেশের মানুষকে তেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় ও হোম অফিস চালুর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বাইরের দেশে ঘুরতে যাওয়া এবং বিদেশে বিয়ের আয়োজন না করারও অনুরোধ করেছেন তিনি। মূলত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এসব আহ্বান জানিয়েছেন মোদি।

গত রবিবার এক জনসমাবেশে তিনি বলেন, করোনা মহামারির সময়ের মতো আবারও হোম অফিস এবং অনলাইন মিটিং চালু করা উচিত। এতে করে ভারতের জ্বালানি সাশ্রয় হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের বৈদেশিক রিজার্ভ রক্ষার দিকে অনেক গুরুত্ব দিতে হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য আপনারা যেখানে সম্ভব মেট্রোর ও কারপুলের মতো গণপরিবহন ব্যবহার করুন। এরসঙ্গে মোদি সাধারণ ভারতীয়দের আগামী এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন।

এরসঙ্গে বলেছেন, কেউ যেন আপাতত বিদেশে ঘুরতে না যান। এতে করে দেশের রিজার্ভ অক্ষুন্ন থাকবে বলে উল্লেখ করেন তিনি। ভারতীয়রা সাধারণত বিয়ের সময় সবচেয়ে বেশি সোনা কিনে থাকেন। রান্নার তেল কম খাওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটি করলে দুটি লাভ হবে। প্রথমত মানুষ সুস্থ থাকতে পারবেন। দ্বিতীয়ত বৈদেশিক মুদ্রার রিজার্ভও কম খরচ হবে। তেল কম খাওয়ার বিষয়টিকে দেশপ্রেম হিসেবে অভিহিত করেন মোদি। এরসঙ্গে কৃষকদের সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে বলেছেন তিনি। ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের ঘাটতি দেখা দিলেও এখনো ভারত দাম বৃদ্ধি করেনি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )