1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমিরাতে গিয়েছিল ইসরায়েলি সেনারা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমিরাতে গিয়েছিল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। আর সেগুলো পরিচালনা করতে দেশটিতে ঢুকেছিল ইসরায়েলি সেনাও। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে চার মুসলিম দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যারমধ্যে আমিরাতও ছিল। আর আব্রাহাম চুক্তি করায় আমিরাতকে ইরানের হামলা থেকে রক্ষা করতে ইসরায়েলি সেনা গিয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন দূত।

তিনি গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, “আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি। আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। দেখুন এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো। ইসরায়েল তাদের এখানে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো চালানোর জন্য সেনা পাঠিয়েছে।” এদিকে মার্কিন দূতের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে দখলদার ইসরায়েলের সঙ্গে আমিরাত সামরিক সম্পর্ক কতটা গভীর করছে।

মার্কিন দূত হুকাবি বলেছেন, তার বিশ্বাস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আব্রাহাম চুক্তিতে দ্রুতই যোগ দেবে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে বাহরাইনও ইসরায়েলর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এছাড়া এতে যোগ দেয় মরক্কো ও সুদানও। ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও আব্রাহাম চুক্তি আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ওই বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালালে ও ইসরায়েল এরপর গাজায় গণহত্যা শুরু করলে সৌদি আরব পিছিয়ে যায়।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )