জছিদুল হক মাস্টারের সভাপতিত্বে মাইলস ফিড’র ডিজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ফিড’র ডিজিএম জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত,শহিদুল ইসলাম মাষ্টার, মাইলস ফিড’র এজিএম মঞ্জুরুল ইসলাম, মার্কেটিং অফিসার শরিফুল ইসলাম ও ডিলার মো. জয়নাল আবেদীন প্রমূখ।
বক্তারা বলেন, মাছ চাষী গবাদীপশু চাষীদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে মানসম্মত ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। “মাইলস ফিড”ব্যবহারের মাধ্যমে পশুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হন।
তারা আরও বলেন, অনেক সময় বাজারে নিম্নমানের বা ভেজাল ফিড পাওয়া যায়, যা মাছ ও পশুর জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে খামারিদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং মাইলস ফিড ব্যবহারের সঠিক নিয়ম ও পরামর্শ প্রদান করেন। সভায় স্থানীয় ৩ শতাধিক গরুর খামারি, মাছ চাষী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।