1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে কৃষকের  ধান কাটলো  আনসার ও ভিডিপির সদস্যরা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

রাজারহাটে কৃষকের  ধান কাটলো  আনসার ও ভিডিপির সদস্যরা 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৈরি আবহাওয়া ও টানা বর্ষণে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানিতে তলিয়ে যাওয়া স্বেচ্ছায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে অংশ নেন বাহিনীর ২০ জন সদস্য।

কৃষকরা জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেত্রেই পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েন।

এমন পরিস্থিতিতে কৃষক রিপন চন্দ্রের প্রায় ১৫ শতক জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা কোমর পানিতে নেমে ধান কেটে সেগুলো নিরাপদে ঘরে তুলে দেন।

এ উদ্যোগে খুশি হয়ে কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এমন দুর্দিনে সরকারি বাহিনীর এ ধরনের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ।”

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বলেন, “টানা বৃষ্টিতে অনেক কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি আমরা জেলা কমান্ড্যান্টকে জানালে তার নির্দেশনায় আমাদের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে দিয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )