1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপে দুইশর বেশি গোল ব্রাজিলের, সর্বোচ্চ গোলে কোন দল কোথায়? | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বিশ্বকাপে দুইশর বেশি গোল ব্রাজিলের, সর্বোচ্চ গোলে কোন দল কোথায়?

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

বিশ্বকাপের সব আসরে খেলা একমাত্র দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচটি শিরোপাও তারা জিতেছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাদের দখলে। আর গোল! সেখানেও সেলেসাওদের দাপট। বিশ্বকাপে মাত্র দুটি দল দুইশর বেশি গোল করেছে। না বললেও চলে, ব্রাজিল তাদের একটি। পেলে থেকে রোনালদো, তারপর রোমারিও, রিভালদো, নেইমাররা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। সবচেয়ে বেশি ১৫ গোল রোনালদোর। ১২ গোল করে বিশ্বকাপে দ্বিতীয় শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা পেলে। বিশ্বকাপে ২৩৭ গোল করেছে ব্রাজিল। আসন্ন আসরে সেই সংখ্যা আরও বাড়বে, কিন্তু কোথায় গিয়ে থামবে, তা জানার অপেক্ষা। ব্রাজিলের মতো জার্মানিও প্রতিপক্ষের রক্ষণ নিয়ে ছেলেখেলা করেছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এতটা ধারাবাহিক হতে পারেনি আর কোনো জাতীয় দল।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা। গার্ড মুলার ও থমাস মুলারের মতো তারকাদের নিয়ে বিশ্বকাপে আধিপত্য দেখিয়েছে। সব মিলিয়ে ২৩২ গোল করেছে তারা এবং জার্মানরা এই তালিকায় ব্রাজিলের ঘাড়ে নিশ্বাস ফেলছে। ১৫২ গোল করে আর্জেন্টিনা সবচেয়ে বেশি গোলের তালিকায় তিন নম্বরে। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির হাত ধরে বিশ্ব জয় করেছে। ফুটবলের বড় মঞ্চে লা আলবিসেলেস্তেদের গোলের ইতিহাস বেশ সমৃদ্ধ। গত বিশ্বকাপ জয়ের পথে মেসি হয়েছেন বিশ্বমঞ্চে দেশের সবচেয়ে বেশি গোলের মালিক।

১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ জেতা ফ্রান্স গত দুই আসরেই ফাইনাল খেলেছে। গত তিন দশক ধরে তাদের উত্থান চোখে পড়ার মতো। জিনেদিন জিদান, থিয়েরি অঁরি, কিলিয়ান এমবাপের মতো তারকাদের কল্যাণে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের তালিকায় চার নম্বরে তারা। ১৩৬ গোল করেছে লা ব্লুরা। গত তিন আসর দর্শক হয়ে থাকা ইতালি ১২৮ গোল করে পঞ্চম স্থানে। এছাড়া শতাধিক গোল স্পেন (১০৮) ও ইংল্যান্ডের (১০৪)। নেদারল্যান্ডস (৯৬) শততম বিশ্বকাপ গোলের খুব কাছে। ৮৯ ও ৮৭ গোল করে উরুগুয়ে ও হাঙ্গেরি আছে এই তালিকার সেরা দশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )