1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সংঘর্ষের জেরে হাবিপ্রবিতে একযোগে বহিষ্কার ৩১ শিক্ষার্থী | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংঘর্ষের জেরে হাবিপ্রবিতে একযোগে বহিষ্কার ৩১ শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল এবং শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রক্টরসহ ৭ জন আহত হন। এক পর্যায়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রায় ৬ ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে নূর হোসেন হলের শিক্ষার্থীরা।

এসময় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এরপর বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যন্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ অন্যান্য ছাত্রদের উপর হামলা করে গুরুতর আহত করে।

ভিডিও ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে দোষী বলে সাব্যস্ত করা হয়। এ বিষয়ে প্রশাসন থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার কারণে তাদেরকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )