1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অটো রিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

অটো রিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে ড্রাম ট্রাকের সাথে যাত্রী বাহী অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রীকে আশংকাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোকে ধাক্কা দিলে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। প্রায় ৪ ঘন্টা ব্যাপি রংপুর-দিনাজপুর মহাসড়ক বন্ধ থাকায় রাস্তার দুইধারে কয়েক কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )