1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বোচাগঞ্জে কর্মশালা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বোচাগঞ্জে কর্মশালা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প, দিনাজপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু বককর সিদ্দিক আবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান।

এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত স্বল্প ব্যয়ে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম।

তাই এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )