রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৭ টায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।সকালে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশকে সোপর্দ করেন স্থানীয়রা।
আটক রহিম ঋিশি ( ৩৫) জেলার পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋিশির ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় ,দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছোট মালগাঁও গ্রামের জনি মাস্টার লিচুর বাগানটি লিজ নেয়। সেই লিচুর বাগান রহিম ঋিশি পাহারা দিতেন। আজ সকালে লিচু দেয়ার কথা বলে পাশের ভুট্টা খেতে নিয়ে যান রহিম ঋিশি। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।এ সময় শিশুটি চিৎকার করলে আশে পাশে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।
এবিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে।