1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

পীরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলার দাড়িকামারি গ্রামের মোকলেসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ-খালাশপীর সড়কের ফলির বিল বাজার এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান উদ্ধার করা মাদকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )