1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার পুলিশ চেকপোষ্টে ৫ মাদকসেবী ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকেলে ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত ৫ জন মাদকসেবী রফিকুল ইসলাম (২৯), রাজু ইসলাম (৩১), আরিফ হোসেন (৪২), হুমায়ুন আহম্মেদ তুষার (২০) ও আবু বক্কর সিদ্দিক (২৭) প্রত্যেককে ২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন (২৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার রাতে উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে বিভিন্ন চেকপোষ্টে মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওয়ারেন্টমুলে আরও তিন মাদক ব্যবসায়ী ছামিদুল প্রামানিক ওরফে বেতাল (৩৫), জসীম উদ্দীন (২০), রোমান আলী (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বৃস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, পার্বতীপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। ছয় জনকে বিভিন্ন মেয়াদ কারাদন্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )