1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি।

উদ্বোধনের পর তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পৃথক পৃথক উদ্ভাবনী প্রকল্প ও নতুন নতুন প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং দৈনন্দিন সমস্যার সমাধানভিত্তিক নানা উদ্ভাবনী উদ্যোগ স্থান পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )