1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় সেতাবগঞ্জ বড় মাঠের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‘বোচাগঞ্জ আর্জেন্টিনা ভক্ত’ আয়োজিত এ শোডাউনে ১০০টিরও বেশি মোটরসাইকেল এবং একটি মিনি ট্রাক অংশ নেয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানারে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আয়োজকদের দাবি, প্রায় ৩০০ জন আর্জেন্টিনা সমর্থক এ শোডাউনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজক ও সমন্বয়ক সোহানুর রহমান সোহান বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এ আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো পারফরম্যান্স উপহার দেবে। শোডাউনকে কেন্দ্র করে সেতাবগঞ্জ পৌর শহরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )