1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্রাংকে ৩ কেজি গাঁজা জব্দ, মামলা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্রাংকে ৩ কেজি গাঁজা জব্দ, মামলা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেলের ট্রাংকের ভেতরে অভিনব কৌশলে গাঁজা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি মাদক কারবারিদের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা, নগদ ৫৩ হাজার ৫০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার একটি বাড়িতে মাদক কারবারিরা পালসার মোটরসাইকেলের ট্রাংকের ভেতরে গাঁজা সংরক্ষণ করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই ইয়াছিন আলী ও এ এসআই রাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন।  পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা নারী-পুরুষ মুহূর্তেই সটকে পড়েন।
পরে অভিযানে থাকা পুলিশের টিমটি কক্ষে থাকা পালসার মোটরসাইকেলে গাঁজা রাখার বিষয়টি নিশ্চিত হয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈমকে অবগত করলে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদকে জানিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এরপর পর ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী -ফুলবাড়ী) সার্কেল গোলাম মোর্শেদ উপস্থিত হয়ে ওই বাড়িতে অভিযানের সময় মোটরসাইকেলটি তল্লাশি করে ট্রাংকের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে পুরো বাড়ির বিভিন্ন কক্ষেও তল্লাশি চালানো হয়। এ সময় আর কোন মাদকদ্রব্য পাওয়া না গেলেও একটি আসবাবপত্রের ভেতর থেকে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে নগদ ৫৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা, নগদ অর্থ ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আলম মিয়া(২৭) ওই বড় ভাই সামচুল হক (৩৫), এবং তার বাবা শাহজামাল মিয়া (৫৫)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছে পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলী জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই ভাই ও তাদের বাবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )