1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে আ’লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান | দৈনিক সকালের বাণী
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পার্বতীপুরে আ’লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫ জন দেখেছেন
oppo_0

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেছেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা তার কর্মী। শহীদ জিয়া এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৌর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক, উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিল মো. মঞ্জুরুল হক মঞ্জু বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বগত জানাই। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পার্বতীপুর শহরের পুরাতন বাজার ধানহাটিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন পরবর্তী নেতা, কর্মী ও জনসাধারনণর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো: মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ও আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার হান্নান আশরাফি প্রিন্স প্রমুখ।

বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আ.লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিল মো. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম। যখন আমি জেল খানায়, তখন দলের নেতারা আমাকে দেখতে জেল খানায় যাননি, এমনকি আমার পরিবারের খোঁজ-খবর পর্যন্ত নেয়নি। জেলখানায় কেঁদে কেঁদে দিন পার করেছি, ওই সময় আমি প্রতিজ্ঞা করেছি জেল থেকে ছাড়া পেয়ে আমি বিএনপিতে যোগদান করব।

আ.লীগের নেতারা তারা এখন পলাতক। তাই আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দিলাম। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল ইসলাম ডাক্তার বলেন, পার্বতীপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। তার এই যোগদান কে স্বাগত জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )