উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে উফশী রোপা আমন ধান বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া ৯০ জন কৃষককে হাইব্রিড জাতের মরিচ বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং কীটনাশক দেয়া হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্ব কৃষি পণ্য বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান প্রমুখ।