1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়েছে। সোমবার (২৩জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও সার্যবিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলা দশ ইউনিয়নের তিন হাজার কৃষককে পাঁচ কেজি করে উফশী রোপা আমন ধান বীজ এবং দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া ৯০ জন কৃষককে হাইব্রিড জাতের মরিচ বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং কীটনাশক দেয়া হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্ব কৃষি পণ্য বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ।উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান  প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )