1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশি সমর্থকদের আলিসন, ‘আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি’ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশি সমর্থকদের আলিসন, ‘আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি’

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। বিশ্বকাপে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর তিনি বলেছেন, বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনে ব্রাজিলিয়ানরা কৃতজ্ঞ।

একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন মিডফিল্ডার কাসেমিরোও। বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আলিসন বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ, আমি ভিডিওগুলো দেখেছি। আমাদের সমর্থন করার জন্য বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানাই। আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি। ধন্যবাদ।

 

ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও। তিনি বলেছেন, বাংলাদেশ, সমর্থনের জন্য তোমাদের অনেক ধন্যবাদ।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তারা বাংলাদেশ থেকে এসেছেন জানতে পেরে লিভারপুলের গোলরক্ষক আলিসন হাসিমুখে থাম্বস-আপ দেখিয়েও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )