1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি’র সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এই মহানগরকে আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করছে। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি’র সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। উদ্বোধনী আলোচনা শেষে আরএমপি’র সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )