1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুর জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

দিনাজপুর জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

দিনাজপুর জেলা মিশুক, বেবি টেক্সি, টেক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে একেএম মামুনুর রশীদ লিটন সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সমিতির প্রধান কার্যালয় বিরামপুরে শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে ৪টি পদে ভোট গ্রহণ করা হয়েছে।

ভোটে একেএম মামুনুর রশীদ লিটন সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান অর্থ সম্পাদক ও খোকন সড়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, আশরাফুল হক তেল্লা সহ-সভাপতি, আলমগীর হোসেন সহ-সাধারণ সম্পাদক , মেহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মিলন দপ্তর সম্পাদক ও সাইফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মণ্ডল ও প্রিজাইডিং অফিসার হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামাল আহমেদ সওদাগর লিখিত ভাবে ফলাফলের এ তথ্য প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )