


দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রামের নামে বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য প্রদান করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার পার্বতীপুর বাসটার্মিনালে উপজেলা যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা যুবদলের আয়োজনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ডা. মমিনুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুরুল রশীদ, রংপুর বিভাগীয় ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহসান, জুলাই যোদ্ধা মনজুরুর ইসলাম ও মশিউর রহমানসহ আরও অনেকে।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ডা. মমিনুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টে বলা হয়েছে যুবদলের কোনো নেতাকর্মীরা তার বাড়িতে হামলা করেছে। তাদের নাম বলুক আমরা দলের সাংগঠনিক ব্যবস্থা নিবো। ফেইসবুকে পোষ্ট দিয়ে দলের একজন নেতার নাম জড়িয়ে যা ইচ্ছে লেখা ঠিক নয়। আমি শুনেছি বিষয়টি আলোচনায় বসতে চেয়েছিল আমাদের নেতা সংগ্রাম ভাই।
পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম বলেন, তারা একজন ওয়ার্ড আওয়ামীলীগ নেতার বাড়ীতে আলোচনায় বসতে চাপ দিয়েছিল। আমি সেটা করিনি। আমাকে জড়িয়ে যা ইচ্ছে তাই ফেইসবুকে লিখেছে জনৈক রুহুল আমিন নামে ব্যক্তি। এমনকি থানায় আমার নামে মিথ্যা এজাহার দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি সঠিক তথ্য জানার আহ্বান জানাচ্ছি।