1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ইউএনও সাদ্দামের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

পার্বতীপুরে ইউএনও সাদ্দামের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২২ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

গত ৬ জুলাই রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের আদেশে জনপ্রিয় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লী উপজেলায় বদলি করা হয়। এই খবর পার্বতীপুরে ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ নাগরিক ও সুধী সমাজের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। মানববন্ধনে বক্তব্য রাখতে স্থানীয় সচেতন মহল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা বলেন, ইউএনও মো. সাদ্দাম হোসেন পার্বতীপুরে যোগদানের পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন।

সাধারণ মানুষের যে-কোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন সদা তৎপর। বিশেষ করে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। পার্বতীপুরের মতো একটি বড়ো এবং গুরুত্বপূর্ণ উপজেলায় যখন একজন সৎ ও কর্মঠ কর্মকর্তা সাধারণ মানুষের মন জয় করে কাজ করছেন, ঠিক তখনই তাঁকে আকস্মিকভাবে বদলি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই বদলি পার্বতীপুরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই জনস্বার্থবিরোধী বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, তাহলে, পার্বতীপুরের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )