


দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ শুরু হয়েছে।
বুধবার সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস।
এ সময় ‘সমান আওয়াজ’ প্রকল্পের সিনিয়র মনিটরিং রিসোর্স কর্মকর্তা ইবনে আজম বাধন,নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।