1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য আবু তাহের সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নেতা শামসুল বারী, এনসিপি নেতা ইসমাইলসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। বক্তারা জুলাই শহীদদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )