1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২),আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি  হরিশ্বর তালুক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের খু‌ঁটি ভে‌ঙে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে রুবেল মিয়ার মৃত্যু হয়।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )