1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে দীক্ষা ও ডে-ক্যাম্প অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে দীক্ষা ও ডে-ক্যাম্প অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

নবীন স্কাউটদের আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলনে যুক্ত করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে দীক্ষা অনুষ্ঠান ও ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটের আয়োজনে বিদ্যালয় চত্বরে ওই বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীকে নবীন স্কাউট হিসেবে দীক্ষা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার নবীন স্কাউটদের স্কাউট ব্যাজ ও স্কার্ফ পরিয়ে স্কাউট আন্দোলনে যুক্ত করান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ওয়াহেদ, ইউনিট লিডার আ. মোন্নাফ, দিনাজপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কাব লিডার মাহিদুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়াও ডে-ক্যাম্পে স্কাউটদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, দলীয় কার্যক্রম, ক্রীড়া ও বিনোদনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )