


রংপুরের পীরগঞ্জ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সভাপতিত্বে ও উপজেলা সম্প্রসারণ কর্মকর্তার জিনা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার প্রোগ্রাম কো অর্ডিনেটর আবুল কালাম আজাদ,রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা অশোক কুমার, অতিরিক্ত পরিচালক সৈয়দা সিফাত জাহান, রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন,পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিমা খাতুন,কৃষিবিদ শাজাহান আলী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ।
এ অনুষ্ঠানে আধুনিক কৃষির প্রচার ও প্রসারের ওপর গুরত্ব আরোপ করে দেশের মানুষের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের আহ্বান জানানো হয়।সে সঙ্গে তরুণ ও নারীদের আধুনিক কৃষি খাতে সম্পৃক্ত করে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়ার আহ্বান জানান হয় কংগ্রেসের অন্যতম মূল আকর্ষণ ছিল সফল কৃষকদের বাস্তব অভিজ্ঞতা শেয়ারিং, যা উপস্থিত অন্যান্য প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।অনুষ্ঠানে কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কংগ্রেস পার্টনার এর সদস্য ও গণমাধ্যম ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।