আটকূতরা হলো ওই ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের ভূত সিরাজুল ইসলামের পুত্র মো: শামিম মিয়া (৩২) ও আজিম উদ্দিনের পুত্র মো: মেহেদী হাসান (১৯)।
পুলিশ ও স্হানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার একটি ইটভাটা সংলগ্ন একটি নির্জন জায়গায় মাদক কারবারি শামীম ও মেহেদী মাদক বিক্রি ও সেবনের প্রস্তুত নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এস.আই আল আমিনের নেতৃত্বে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে পুলিশ।
এসময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যায় শামীম মিয়া। পালানোর সময় পায়ে আঘাত পায় ওই মাদক কারবারি। পরে তাকে গ্রেফতার করার জন্য হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে খুঁজতে থাকে পুলিশ।
অবশেষে ভূরুংগামারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তাকে সেখান থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন ওই দুই মাদক কারবারিকে পরিবহন ব্যবসার সাথে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতো।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলমান। মাদকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।