1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুংগামারীতে মাদক ও ক্যাসিনো সম্রাট শিপনসহ  তার তিন সহযোগী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ভূরুংগামারীতে মাদক ও ক্যাসিনো সম্রাট শিপনসহ  তার তিন সহযোগী আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুংগামারীতে মাদক ও ক্যাসিনো সম্রাট শিপন রহমানসহ (৩০) তার তিন সহযোগীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শিপন ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এসময় শিপনের নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলার স্মার্টফোন ও নগদ ৮৩,০০০/- ( তিরাশি হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে.বৃহস্পতিবার দেওয়ানের খামার এলাকায় বিস্তৃত ধানক্ষেত আর সুপারিবাগানে বসে নিয়মিত ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয় করে আসছিলো কিছু চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। মাদক কারবারিদের ধরার জন্য এসআই সাইফুল ইসলাম, এসআই আল-আমিন সুপারী ব্যবসায়ীর ছদ্মবেশ ধারন করে ওই এলাকার মোজাহার আলীর ছেলে শাকিল বাবু (১৯) অপু শেখের পুত্র হাসিবুল ইসলাম (৩২) ও আলম মিয়ার পুত্র শাকিল আহম্মেদ (১৬) কে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তিতে ক্যাসিনো ও মাদক সম্রাট শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিপন কে আটক করে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩,০০০/- (তিরাশি হাজার) টাকা উদ্ধার করা হয়।

শিপন রহমান একজন কুখ্যাত ক্যাসিনো ডিলার। সাম্প্রতিক সময়ে ক্যাসিনো খেলার একটি ওয়েবসাইটে জ্যাকপট (ক্যাসিনো খেলায় বড় দান/লাভ) পেয়ে ১২ লক্ষ অবৈধ টাকা উপার্জন করেছে বলে পুলিশ  জানিয়েছে।

এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন শিপন রহমান (৩৩) ভূরুংগামারী বাসস্ট্যান্ড এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো সম্রাট।

শিপন আমাদের নজরদারিতে ছিলো। আজকে তিনজন সহযোগী ও মাদকসহ শিপনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সকল মাদককারবারি ও অনলাইন জুয়া/ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।আটককৃতদের  বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )