শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৩০ দশমিক ৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার রত্নাই সড়ক সেতুর শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুটির গুরুত্ব তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, রত্নাই সেতু চালুর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগের অবসান ঘটেছে। এখন থেকে লালমনিরহাট-ফুলবাড়ী হয়ে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় সহজেই সড়কপথে যাতায়াত করা যাবে।
তিনি আরও বলেন, সেতু চালুর ফলে নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যাতায়াত হবে আরও নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এ অঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক বিভাগ, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।
উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্প (রংপুর জোন)’-এর আওতায় রত্নাই সড়ক সেতুটি নির্মাণ করা হয়েছে। কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করে।
প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনচার্জ এস. এম. রিয়াজ মোর্শেদ জানান, আজ ২৯ আগস্ট বিকাল ৫টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এখন শুধু মূল সেতুর রেলিংয়ের অল্পকিছু দিনের মধ্যে সব ধরণের কাজ সম্পন্ন করা হবে।