1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উপনচৌকি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর (৬০) উপজেলার মেকুরটারী গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার বেলা ১২টার দিকে আবু বক্কর তার আত্মীয় একই নামের জোলা বক্করের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকায় শিশুটি দরজা খুলে তাকে ভেতরে নিয়ে বসতে দেয়। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে কাছাকাছি গোয়াল ঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতর বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )