1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেড় যুগ পর টিএসসিতে গান শোনাবেন পথিক নবী  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

দেড় যুগ পর টিএসসিতে গান শোনাবেন পথিক নবী 

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবীর নিত্য বিচরণকেন্দ্র। টিএসসিতে বসে খোলা গলায় গান ধরতেন। সে সুরে মুগ্ধ হতো সব শ্রেণির মানুষ। এবার দেড় যুগ পর সেই টিসসিতে গান শোনাতে যাচ্ছেন গায়ক। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর কেএসডব্লিওএডি সিলভার জুবিলি ২০২৬-এর অনুষ্ঠানে গান শোনাবেন পথিক নবী। আজ মঙ্গলবার নিজের ফেসবুকে কনসার্টের একটি পোস্টার প্রকাশ করেছেন গায়ক। সঙ্গে লিখেছেন, ‘প্রায় এক-দেড় যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গান শোনাতে যাব।’

 

এরপর স্বভাব সুলভ ভঙ্গীতে গায়ক লেখেন, ‘জানি না নতুন প্রজন্ম আমাকে ও আমার গান কীভাবে নেবে! তবে অন্তরে নতুন ও পুরান সকলের প্রতি একই অনুভব, একই ভালোবাসা। সেই যেমনটা তখন ছিল।’

কনসার্টের পাশাপাশি নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন পথিক নবী। সম্প্রতি এসেছে তার নতুন গান ‘ও পাখি’। কণ্ঠের পাশাপাশি কথা-সুর গায়কের নিজের। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। লায়োনিক মিউজিক ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )