শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রখানা-বালাটাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সায়েদের দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে রাখা ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ফুলবাড়ী থানা পুলিশ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সায়েদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানোর হয়েছে। তিনি আরও জানান মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।