1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ  উদ্ধার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার ধানক্ষেত থেকে লাশ ও তাঁর ইজি ভ্যানটি উদ্ধার করে।

নিহত ভ্যান চালক বিপুলের বাড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামে। ওই গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বিপুল ৫ কন্যা সন্তানের বাবা। পারিবারিক সুত্রে জানা যায়, নিজের জমি জমা না থাকলেও অন্যের জমি বর্গা নিযে চাষাবাদ  করার পাশাপাশি দিন মজুরী করেন। রাতে ইজিভ্যান চালান দীর্ঘ দিন থেকে। এ ভাবে সংসার চলে তাঁর। ৩ মেযেকে বিয়েও দিয়েছেন।

কঠোর পরিশ্রমি বিপুল প্রতি দিনের মতো ঘটনার দিন সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ী থেকে বেরিয়ে আসেন। সারারাত বাড়ী ফেরেননি বিপুল। পরিবারের লোকজন মঙ্গলবার সকালে বিপুল নিহতের খবর পায়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বড় মহাজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে বিপুল চন্দ্র বর্মনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  ঘটনাস্থলের পাশে তাঁর  চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়।

এ সময় ধানক্ষেতের বেশ কিছু ধানগাছ ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। এতে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে রাতেই পীরগঞ্জ থানার পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত শেষে তা জানা যাবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এখবর লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )