1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর ন্যাক্কারজনক  হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রংপুর মহানগরীর পরশুরাম থানার সোটাপীর মাজার এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ।
এ অভিযানের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দুলালকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে তাঁর পথরোধ করে হামলা চালায় আসামিরা।
এ সময় কয়েকজন তাঁর গলা চেপে ধরে ও হাত আটকে রাখেন। পরে ধারালো কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন।হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন সাংবাদিক আব্দুল বারী দুলাল। মামলায় আমানুজ্জামান আমানসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
সাংবাদিক দুলালের ওপর হামলার ঘটনায় আসামী গ্রেফতার হওয়ায় সন্তোষ্টি প্রকাশ করে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, আসামী দীর্ঘদিন পলাতক থাকলেও শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে। আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানাই।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর ছবুর বলেন, আমান এ মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )